ছবি : সংগৃহীত
আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হলো বিশ্বনাথের সু পরিচিত সমাজসেবী মহিউদ্দিন আহমদকে। তাঁর মৃত্যুতে আয়োজিত এক স্মৃতিচারণ অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনাকালে বক্তারা মরহুমের স্মৃতিকে ধরে রাখার উপর গুরুত্বারোপ করেছেন। তারা বলেছেন মৃত্যুর পর মানুষ তাঁর কর্মে বেঁচে থাকে। ভালো কাজগুলো মানুষকে স্মরণীয় ও বরণীয় করে রাখে। সমাজ হিতৈষী মহিউদ্দিন আহমদ ছিলেন নিভৃতচারী এক স্বপ্নবান মানুষ। শিক্ষা, সমাজ এবং ইসলামের খেদমতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার কর্মগুলোই তাকে মানুষের মাঝে বাঁচিয়ে রাখবে। সমাজকে অনেকদিন অনুপ্রাণিত করে যাবেন তিনি।
দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান ও দৈনিক শুভ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক, কবি-কথাশিল্পী সালমান ফরিদের পিতা বিশ্বনাথ উপজেলার কালিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ হিতৈষী মহিউদ্দিন আহমদের মৃত্যুতে স্মৃতিচারণ সভায় বক্তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারে গ্র্যান্ড বাফেট রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ১৪ এর ভৈরব ক্যাম্পের কমান্ডার নোমান আহমদ। তিনি বলেন, যখন বিশ্বনাথের কালিগঞ্জ বাজার এলাকায় ইসলাম প্রচার ও শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে পিছিয়ে ছিল, মহিউদ্দিন আহমদ নীরবে সেখানে শিক্ষার আলো ও ইসলাম প্রচারে ভূমিকা রেখে গেছেন। মসজিদ মাদ্রাসা প্রতিষ্টা করেছেন। দারুল কেরাতের শাখা প্রতিষ্ঠাতা, খানকা ও ওয়াজ মাহফিল আয়োজনে ছিলেন অগ্র সৈনিক।
লায়ন আসাদুল হক আসাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীন, দৈনিক মানবজমিনের সিলেটের ব্যুরো প্রধান ওয়েছ খসরু, আনজুমানে আল ইসলাহ নেতা ও বর্ণি পীর সাহেবের সাহেবজাদা মাওলানা এমএ আলিম, আমেরিকা প্রবাসী কবি হাবিব ফয়েজি, কবি মামুন রশিদ। অনুষ্ঠানে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন কবি-সাংবাদিক সামলান ফরিদ, পুত্রবধু কবি উম্মে সুমাইয়া তাজবীন নীলা, নাতনি আলিয়া ফরিদ সোহা। পরিশেষে মরহুম সমাজসেবী ম্উদ্দিন আহমদের রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে সকল বক্তা-ই এ ধরণের একটি মহতি আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। মরহুমের পুত্র কবি ও সাংবাদিক সালমান ফরিদও তাঁর বক্তব্যে উপস্থিত আয়োজকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জৈন্তাবার্তা / রহমান




