২০ জানুয়ারি থেকে ভোটার হালনাগাদ শুরু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

২০ জানুয়ারি থেকে ভোটার হালনাগাদ শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০১/২০২৫ ১২:৪৪:৫১ অপরাহ্ন

২০ জানুয়ারি থেকে ভোটার হালনাগাদ শুরু

ছবি : সংগৃহীত


সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে  আগামী ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে৷

বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) সকালে উপজেলা কমিটির এক সভায় এ কথা জানানো হয়৷ “২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা আগের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম থেকে বাদ পড়েছেন, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।”এ ধরনের ভোটারদের বায়োমেট্রিক গ্রহণসহ নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত।

এই কার্যক্রম সফলের লক্ষে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল খায়ের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম,  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক ও সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজসহ আরও অনেকে৷

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক