সিলেট সীমান্তে দুই ভা র তী য় নাগরিক ও ৪৩ লক্ষ টাকার মালামাল আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

সিলেট সীমান্তে দুই ভা র তী য় নাগরিক ও ৪৩ লক্ষ টাকার মালামাল আ ট ক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭/০১/২০২৫ ০৩:৫১:৪৬ পূর্বাহ্ন

সিলেট সীমান্তে দুই ভা র তী য় নাগরিক ও ৪৩ লক্ষ টাকার মালামাল আ ট ক

ছবি: নিজস্ব


সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে ৪৩ লক্ষ টাকার চোরাচালানী মালামাল এবং ০২ জন ভারতীয় নাগরিক কে আটক করা হয়েছে। 

শুক্রবার ১৭ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, পান্থুমাই, ডিবিরহাওর, উৎমা, বিছনাকান্দি, সোনালীচেলা, তামাবিল এবং কালাসাদেক বিওপি অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কমলা, চিনি, গরু, চা-পাতা, মদ, ফেন্সিডিল বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য-৪৩,৩৪,৫০০.০০ (তেতাল্লিশ লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশত) টাকা। 

এছাড়া সকাল সাড়ে আটটায় বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৩৪/৫- এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌলারপাড় নামক স্থানে ভারতীয় নাগরিক মালুছ গারো (৩০) এবং করল গারো (৪৫), উভয়ের পিতা-ভূপেন্দ্র গারো, ডালিয়াবস্তি গ্রামের সাইগ্রাম থানার,ইস্ট খাসিয়া হিল জেলার শিলং এর বাসিন্দা। ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান (পিএসসি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল এবং ভারতীয় নাগরিক আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকদ্বয়কে দোয়ারাবাজার থানায় সোর্পদ করা হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক