স্বৈ রা চা র হাসিনার ফাঁ সি ও দোসরদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

জয়নাল আবেদীন

স্বৈ রা চা র হাসিনার ফাঁ সি ও দোসরদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৫ ০৪:৪৯:৩০ পূর্বাহ্ন

স্বৈ রা চা র হাসিনার ফাঁ সি ও দোসরদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়

ছবি: নিজস্ব


ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি হাসিনার ফাঁসি ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত দেশে আর কোনো নির্বাচন নয়। তারা ক্ষমতার জন্য হাজার হাজার ছাত্র জনতা ও অসংখ্য আলেমদেরকে শাপলা চত্বরে খুন করেছে। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করেছে। আল্লামা মামুনুল হকের ইজ্জ্বত লুন্ঠন করেছে। আগে তাদের বিচার অবিলম্বে কার্যকর করতে হবে বলে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন। 

শুক্রবার (১৭জানুয়ারি) সকালে অডিটোরিয়াম হলরুমে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম  ইউনিয়ন জামায়াতের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত  কথাগুলো বলেন, জামায়াতে ইসলামী সিলেট জেলার সাধারণ সম্পাদক ও সাবেক জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন।

ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ জুয়েল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা.ইমরান আহমেদ এবং উপজেলা কর্মপরিষদ সদস্য ইকবাল হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমির মাওলানা ফয়জুর রহমান, সাবেক আমির মাষ্টার আবুল খায়ের, সাবেক আমির মুহাম্মদ আজমান আলী, মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আল আমিন সরকার, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা পেশাজীবি পরিষদের সাধারণ সম্পাদক মাষ্টার শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা মুহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা আবিদুর রহমান, মুহাম্মদ জাকির হোসেন, আবদুল হেকিম, আবু জাফর দোলন প্রমুখ।  

দ্বি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে মুহাম্মদ জুয়েল আমিনকে সভাপতি ও ডাঃ ইমরান আহমদকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদি ৫১ সদস্য বিশিষ্ট ইসলামপুর পশ্চিম ইউনিয়ন জামায়াতের এ কমিটি ঘোষণা করা হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক