সিলেটে সু বিধা ব ঞ্চি ত দের মধ্যে সিনিয়র স্কা উ ট দে র শীত বস্ত্র বি ত র ণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

সিলেটে সু বিধা ব ঞ্চি ত দের মধ্যে সিনিয়র স্কা উ ট দে র শীত বস্ত্র বি ত র ণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৭/০১/২০২৫ ১০:৪০:৫৪ পূর্বাহ্ন

সিলেটে সু বিধা ব ঞ্চি ত দের মধ্যে সিনিয়র স্কা উ ট দে র শীত বস্ত্র বি ত র ণ

ছবি : সংগৃহীত


সিলেটে সিনিয়র স্কাউটদের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

অরণী মুক্ত স্কাউট দল সিলেটের ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও  বক্তব্য রাখেন, সিনিয়র স্কাউটবৃন্দ যথাক্রমে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বদরুজ্জামান সেলিম, মাহবুব কাদির শাহী, আশরাফ  গাজী, জগলুল হায়াত, সুনীল গোস্বামী, শহিদুল আমিন চৌধুরী, ফরহাদুজ্জামান মাহির, সিলেটের প্রথম প্রেসিডেন্ট রোভার স্কাউট জিয়াউল ইসলাম, তুহেলুর রহমান শিপন, নাসিম আহমদ চৌধুরী, মো. হা-মীম, আলী আকবর রাজন, মো: আরিফুল হোসেন সহ প্রমুখ। অনুষ্ঠানে সুবিধা বঞ্চিতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন সিনিয়র স্কাউট নেতৃবৃন্দ। এছাড়াও স্কাউট নেতৃবৃন্দ কোম্পানীগঞ্জ ও ডিবির হাওর এলাকায় দরিদ্র বঞ্চিতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউটরা সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। শীতের এই কঠিন সময়ে, চারপাশের সুবিধা বঞ্চিত মানুষগণ শীতে হিমশিম খাচ্ছেন। ঠিক তেমনি সময় শীত নিবারণের জন্য সামাজিক দায়বদ্ধতা থেকে সিনিয়র স্কাউট নেতৃবৃন্দ শীতবস্ত্র বিতরণ করছেন। স্কাউট  নেতৃবৃন্দ এই মহতি কার্যক্রম ছাড়াও অন্যান্য সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছেন। বক্তারা সিনিয়র স্কাউটদের মতো মানবতার কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক