গোলাপগঞ্জে “আর্ত সমাজ কল্যাণ সংস্থার” কমিটি গঠন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

গোলাপগঞ্জে “আর্ত সমাজ কল্যাণ সংস্থার” কমিটি গঠন

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০১/২০২৫ ০৬:২৭:২৫ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে “আর্ত সমাজ কল্যাণ সংস্থার” কমিটি গঠন

ছবি: নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আর্ত সমাজ কল্যাণ সংস্থা” (আ-স-ক-স)’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে সংস্থার কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৬ সালের জন্য সাপ্তাহিক সকালের দিগন্ত’র সম্পাদক ও প্রকাশক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপনকে সভাপতি ও বাবলা আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়।

সংস্থার কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন-সহ সভাপতি মো: দুলাল আহমদ, মোহাম্মদ কয়েছ আহমদ, সহ সাধারণ সম্পাদক মো: জাবলু, সাংগঠনিক সম্পাদক ভানু চন্দ্র দেব নাথ, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ রিপন, মহিলা বিষয়ক সম্পাদিকা ছালেহা খানম চৌধুরী ও কার্যকরি সদস্য মোঃ শহিদুল হক। 

উল্লেখ্য যে, শিক্ষা, স্বাস্থ্য, দরিদ্র অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠন আর্ত সমাজ কল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় কাজ করে যাচ্ছে। সিলেট জেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এ সংগঠনটি বিভিন্ন সময়ে সরকার থেকে অনুদানও লাভ করেছে। দু:স্থদের কল্যাণে কাজ করতে সকলে সহযোগিতা কামনা করছেন সংগঠনের নতুন কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক