জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০১/২০২৫ ০৭:২৬:২৩ পূর্বাহ্ন

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন

ছবি: নিজস্ব


জকিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সংগঠন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন ও নতুন বছরের ক্যালেন্ডার প্রকাশনা উপলক্ষে শনিবার বিকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদের সভাপতিত্বে ও তথ্য প্রযুক্তি সম্পাদক আহমদ আল-মনজুরের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা ডেভেলপমেন্ট অফিসার ফেরদৌস জামান সিদ্দিকী, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা কবি মাও. ফদ্বলুর রহমান, ইখওয়ান বিজনেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মাজহারুল ইসলাম জয়নালের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, নির্বাহী সদস্য আব্দুশ শহীদ শাকির, সংবাদকর্মী মাহতাব আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক