সিলেট ফা উ ন্ডেশন বাংলাদেশের হিফ জুল কোর আন প্রতিযোগিতা সম্পন্ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সিলেট ফা উ ন্ডেশন বাংলাদেশের হিফ জুল কোর আন প্রতিযোগিতা সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৮/০১/২০২৫ ১১:২৯:০৫ পূর্বাহ্ন

সিলেট ফা উ ন্ডেশন বাংলাদেশের হিফ জুল কোর আন প্রতিযোগিতা সম্পন্ন

ছবি : সংগৃহীত


সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এসএফবি কোরআন আলো কর্তৃক আয়োজিত সিলেট বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার ফাইনাল অডিশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৮ জানুয়ারি শনিবার রাতে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত হয়।

সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎস ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, বিশিষ্ট চুক্ষ বিশেষজ্ঞ ডাঃ মুহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরী, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোঃ কাপ্তান হোসেন, মুফতি ফয়জুল হক জালালাবাদী।

সিলেট ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা হোসাইন আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হিফজুল কোরআন প্রতিযোগিতার ফাইনাল অডিশনে প্রথম স্থান অধিকারকারী হাফিজ মোহাম্মদ তাহমিদ চৌধুরীকে নগদ ৩০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারী হাফিজ আদনান হোসাইন নাহিদ-কে নগদ ২০ হাজার টাকা,  তৃতীয় স্থান অধিকারী হাফিজ হাফিজ ওলী উল্লাহ আলিম-কে নগদ ১৫ হাজার টাকা, চতুর্থ স্থান অধিকারী নাসিম উদ্দিন কে নগদ ১০ হাজার টাকা ও পঞ্চম স্থান অধিকারী ইসমাইল আবিদকে নগদ ৫ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করেন অতিথিবৃন্দ সহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। এছাড়াও প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে ৪০তম স্থান অধিকারী প্রতিযোগিকে নগদ অর্থ, কোরআন শরীফ, সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, কুরআনের পাখি হাফিজগণ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী হয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। হাফিজদেরকে আরো সহযোগিতা ও প্রতিযোগিতার ব্যবস্থা করলে মেধা বিকাশের মাধ্যমে তারা আরো এগিয়ে যাবে। বক্তারা আরো বলেন, যারা কুরআনের খেদমতে সম্পৃক্ত তাদের যথাযথ সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। আল-কুরআন মানব জাতির পথ প্রদর্শক। তাই কুরআনের আলো দিয়ে অন্ধকারকে আলোকিত করার পাশাপাশি মহাগ্রন্থ আল-কুরআনের বাণী সর্বমহলে পৌছে দিতে হবে। সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান বক্তাগণ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক