তারেক রহমানের পক্ষে গোয়াইনঘাট উপজেলা বি এন পি র কম্বল বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

তারেক রহমানের পক্ষে গোয়াইনঘাট উপজেলা বি এন পি র কম্বল বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯/০১/২০২৫ ০৬:০৮:১০ পূর্বাহ্ন

তারেক রহমানের পক্ষে গোয়াইনঘাট উপজেলা বি এন পি র কম্বল বিতরণ

ছবি: নিজস্ব


সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, শীতে কাঁপছে দেশ। এতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ অনেক কষ্টে দিনযাপন করছে। আমাদের নেতা তারেক রহমান শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। তাই আমরা সাধ্যমত শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছি। সবাইকে স্ব স্ব অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানাচ্ছি।

তিনি রোববার ১৯ জানুয়ারি বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গোয়াইনঘাট  উপজেলার সদর ইউনিয়ন  বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। গোয়াইনঘাট  উপজেলা সদর  মাঠে হতদরিদ্র, শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আতিকুর রহমান এর পরিচালনায় হতদরিদ্র, শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন,  উপজেলা বিএনপি  বিএনপির ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ,    সহ সাংঘটনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ,ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ  পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির  সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান,  বিএনপি নেতা জালাল উদ্দিনসহ গোয়াইনঘাট উপজেলা, এবং সদর  বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের  বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক