ছবি: নিজস্ব
জৈন্তাপুরে ৯০ বোতল ফেনসিডিল সহ একটি সিএনজি চালিত অটোরিকশা আটক করেছে পুলিশ। তবে উক্ত ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয় নি।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ( ২২ জানুয়ারি ) রাতে জৈন্তাপুর কাটাগাঙ এলাকায় তামাবিল হাইওয়ে পুলিশ থানার সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ।
এ সময় তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সিলেটগামী একটি নাম্বার প্লেট বিহীন সিএনজি চালিত অটোরিকশা আটক পূর্বক তল্লাশী চালিয়ে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ সময় হাইওয়ে পুলিশের চেকপোস্ট দেখে সিএনজি চালিত অটোরিকশা ফেলে চালক ও মাদক কারবারি দৌড়ে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানা সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন উক্ত ঘটনায় হাইওয়ে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। মামলাটি তদন্তাধীন বলে জানান তিনি।
জৈন্তাবার্তা / জারা




