ঘন কুয়াশা: কনকনে শীতে কাঁপছে সিলেট
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ঘন কুয়াশা: কনকনে শীতে কাঁপছে সিলেট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০১/২০২৫ ০৯:০১:৫৭ পূর্বাহ্ন

ঘন কুয়াশা: কনকনে শীতে কাঁপছে সিলেট

ফাইল ছবি


ঘন কুয়াশার কারণে সিলেটে দিনভর তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষের জনজীবন। শীতের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

আবহাওয়া বিজ্ঞানের দৃষ্টিকোণ ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলে এটি মৃদু শৈত্যপ্রবাহ। কিন্তু দেশের আর কোথাও শৈত্যপ্রবাহ নেই। শৈত্যপ্রবাহ না থাকলেও ঘন কুয়াশার কারণে সকালে বেশি শীত অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জানা গেছে, আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত আবহাওয়া এমন থাকলেও দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ২৮ জানুয়ারি থেকে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোঃ সজিব হোসাইন জানান, সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার তেমন কোন পরিবর্তন আসবে না। ঘন কুয়াশার আগামী ২ দিন থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হতে পারে। সিলেট বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক