কুয়াশার চাদরে মোড়ানো এযেনো এক অন্য সিলেট
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

কুয়াশার চাদরে মোড়ানো এযেনো এক অন্য সিলেট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৫ ১২:০৫:৫৬ অপরাহ্ন

কুয়াশার চাদরে মোড়ানো এযেনো এক অন্য সিলেট

ছবি : সংগৃহীত


কুয়াশায় ঢেকে থাকে পথঘাট, নদীতীর আর সবুজ পথের বাঁক। দুপুর হতেই ক্ষণিকের জন্য দেখা মেলে রোদের-এই তো মাঘ। ভরা মাঘে সিলেটে গত তিন দিন ধরে এমনই চিত্র।পুরো সিলেট কুয়াশার চাদরে মোড়ানো। শৈত্যপ্রবাহ না হলেও সিলেটে মোটামোটি জেঁকে বসেছে শীত। শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে হিমেল বাতাস। মঙ্গলবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে নগরী। সূর্যের দেখা মিলছে না বেশিরভাগ সময়। গতকাল বৃহস্পতিবারও দিনভর কুয়াশাঘেরা ছিলো সিলেটের নগর থেকে গ্রাম। কুয়াশার দেয়ালে কয়েক হাত দূরের দৃশ্য দেখা দুরূহ হয়ে পড়েছে। সূর্যের দেখা না মেলায় জেলায় চলাচলকারী গাড়িগুলোকে পথ দেখাচ্ছে হেডলাইট।

সিলেট আবহাওয়া অফিসের তথ্য মতে, গতকাল বৃহস্পতিবার সিলেটের সর্বনি¤œ তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর শ্রীমঙ্গলে ছিলো ১৩ দশমিক ৫। আবহাওয়া অফিস বলছে, দেশজুড়ে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকা থাকবে। রাতে কনকনে শীত পড়তে পারে। ঘন কুয়াশার কারণে প্লেন চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আবহাওয়া অফিসের শাহ মো. সজিব হোসাইন বলেন, সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার তেমন কোন পরিবর্তন আসবে না। ঘন কুয়াশার আগামী ২/৩ দিন থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হতে পারে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক