সিলেট সুনামগঞ্জে ৫ কোটি ২২ লক্ষ টাকার চো*রা চা লা নী মালামাল আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

সিলেট সুনামগঞ্জে ৫ কোটি ২২ লক্ষ টাকার চো*রা চা লা নী মালামাল আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০১/২০২৫ ১২:২৪:৫১ অপরাহ্ন

সিলেট সুনামগঞ্জে ৫ কোটি ২২ লক্ষ টাকার চো*রা চা লা  নী মালামাল আ ট ক

ছবি: নিজস্ব


বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র দায়িত্বরত সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন বিওপির অভিযানে ৫ কোটি ২২ লক্ষ টাকার ভারতীয় চোরাইপন্য আটক করা হয়েছে। 

শুক্রবার ৪৮ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়,যে ২৪ জানুয়ারি ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, শ্রীপুর, লবিয়া, কালাসাদেক, সোনারহাট, লাফার্জ, দমদমিয়া, বিছনাকান্দি এবং সংগ্রাম বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অভিযানে বিপুল পরিমান ভারতীয় আরজে পাওয়ার ব্যাটারী, চিনি, গরু, মহিষ, রূপ জি ক্রিম, চকলেট, জিরা, শীতের কম্বল, কমলা, কোয়েকার ওটস, ফুচকা, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত সিএনজি এবং মোটরসাইকেল আটক করে বিজিবি।  বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য-৫,২২,১৬,৭০০.০০ (পাঁচ কোটি বাইশ লক্ষ ষোল হাজার সাতশত) টাকা সমপরিমাণ । 

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক