স্বাধীনতার মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া: ইমদাদ চৌধুরী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

স্বাধীনতার মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া: ইমদাদ চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৫ ১০:১২:০৮ পূর্বাহ্ন

স্বাধীনতার মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া: ইমদাদ চৌধুরী

ছবি : সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশের মহান স্বাধীনতার মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিউয়ার রহমান। তিনি ছিলেন রণাঙ্গনের বীর যোদ্ধা, সম্মুখযুদ্ধে এগিয়ে যাওয়া সাহসী নেতা। জেড ফোর্সের অধিনায়ক হিসেবে মেজর জিয়া একাধিক কৌশলগত যুদ্ধ পরিচালনা করেন। যুদ্ধে তাঁর সাহসিকতা এবং দূরদর্শী নেতৃত্ব শত্রুর মনোবলে আঘাত হানে এবং মুক্তিযোদ্ধাদের মনোবলকে চাঙ্গা করে। এসব যুদ্ধ কেবল মুক্তিযোদ্ধাদের বিজয় নিশ্চিত করেনি বরং আত্মত্যাগ এবং দেশপ্রেমের অনন্য উদাহরণ তৈরি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া।

তিনি আরোও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। তাঁর ঘোষণার মাধ্যমেই দেশের সব শ্রেণি-পেশার মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিলেন। তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের মহানায়ক। 

তিনি শুক্রবার বিকেলে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে দক্ষিণ সুরমা চন্ডিপুল এলাকায় অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 

ডা. এনামুল হকের সভাপতিত্বে ও সাহিদুল ইসলাম বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি আফজল উদ্দিন. আব্দুর রহিম মল্লিক, মোতাহির আলী মাখন, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, মাহবুবুল হক চৌধুরী, আখতার রশিদ চৌধুরী, আবুল কালাম, ডা. এম এ হক বাবুল, নাজিম উদ্দিন, কামাল হাসান জুয়েল, ইকবাল কামাল, মফিজুর রহমান জুবেদ, রেজাউর রহমান রুজন, হাবিবুর রহমান মাছুম, শহিদুর রহমান শহিদ, বখতিয়ার আহমদ ইমরান, আওলাদ হোসেন, সৈয়দ রহিম আলী রাসু, মকবুল হোসেন, মবসুদ আহমদ, নুরুল ইসলাম নুরু, আনোয়ার মিয়া, রফিক মিয়া, নুরুল ইসলাম রুহেল, মিন্টু আহমদ, ইসমাইল আহমদ, শামীম আহমদ, পারভেজ আহমদ, ইমরান আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক