আ. লীগের প্র*তিহিংসায় শিকার হয়েছিলেন আরাফাত রহমান কোকো : কাইয়ুম চৌধুরী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

আ. লীগের প্র*তিহিংসায় শিকার হয়েছিলেন আরাফাত রহমান কোকো : কাইয়ুম চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৪/০১/২০২৫ ১০:৩২:৩৪ পূর্বাহ্ন

আ. লীগের প্র*তিহিংসায় শিকার হয়েছিলেন আরাফাত রহমান কোকো : কাইয়ুম চৌধুরী

ছবি: নিজস্ব


সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ফ্যাসিস্ট আওয়ামীলীগের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। আরাফাত রহমান কোকো রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও, রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার মৃত্যুবরণের সবচেয়ে বড় কারণ ছিল রাজনৈতিক প্রতিহিংসা। এ দেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় ১/১১ এর পর আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করা হয় মিথ্যা মামলায়। মিথ্যা অজুহাতে পরে তাকে নির্বাসিত করা হয়। আমরা দেখেছি করুণ অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। বিদেশের মাটিতে ভালো চিকিৎসা না পেয়ে তাকে এই দুনিয়া ছেড়েবচলে যেতে হয়েছে।

তিনি মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকীতে শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে দক্ষিণ সুরমার জালালপুর বাজারে দোয়া, আলোচনা সভা ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম জয়দুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাই'র সঞ্চালনায় দোয়া, আলোচনা ও শীতবস্ত্র বিতরণে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল ও কোহিনূর আহমেদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আসলাম মুমিন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস শহীদ পঙ্খী, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, উপদেষ্টা শাহ কামাল উদ্দিন, সহ ছাত্র বিষয়ক সম্পাদক ফজলে আহসান রাব্বী, আব্দুল মালিক মল্লিক, পাবেল রহমান, রায়হানুল হক প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক