মোগলাবাজারে জামান প্লাজার উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

মোগলাবাজারে জামান প্লাজার উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৪/০১/২০২৫ ১১:০৯:১৭ পূর্বাহ্ন

মোগলাবাজারে জামান প্লাজার উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে জামান প্লাজার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে।উদ্বোধন উপলক্ষে এক মনোজ্ঞ ইসামিক গজল সংগীতের আয়োজন করা হয়।

জামান প্লাজার সত্ত্বাধিকার যুক্তরাজ্য প্রবাসী মোঃ ফখরুজ্জামান এর সভাপতিত্বে ও সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলিম উল্লাহ খান, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতি দক্ষিণ সুরমা সভাপতি মোঃ মোক্তাদির আলী, পূবালী ব্যাংক লিমিটেড মোগলাবাজার শাখা ম্যানেজার এনাম মিয়া, ব্যবসায়ী লুকুজ মিয়া, মঞ্জুর মিয়া, বাহার মিয়া, সিএনজি সেক্রেটারি সেবুল মিয়া, চুনু মিয়া, সালাম মিয়া, লন্ডন প্রবাসী বরকত মিয়া, মখলিছ মিয়া প্রমুখ।

এছাড়া এলাকার মুরব্বিয়ান, ব্যবসায়ী ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ- জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন জামেয়া তয়াককুলিয়া রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা বুরহান উদ্দিন।অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফিতা কেটে জামান প্লাজার শুভ উদ্বোধন করেন।

বক্তরা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। তারা প্রবাসে থাকলেও দেশের কল্যাণ ও উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করেন। তাদের কষ্টার্জিত অর্থ দেশে বিনিয়োগের মাধ্যমে মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বেকারত্ব দূর করতে ভূমিকা রাখছেন। তাদের মধ্যে অন্যতম যুক্তরাজ্য প্রবাসী ফখরুজ্জামান। তিনি সিলেট শহরের মত গ্রামের বাজারে একটি আধুনিক দৃষ্টিনন্দন মার্কেট তৈরি করে ব্যবসায়ীদেরকে ব্যবসা ক্ষেত্রে উৎসাহিত করেছেন। বক্তারা এই প্রবাসীর মত অন্যান্য প্রবাসীদেরকে বিনিয়োগ করে এলাকার উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক