গোলাপগঞ্জ প্র তি ব ন্ধী উন্নয়ন ক ল্যা ণ সংস্থার ক্রিকেট টুর্নামেন্টের পু র স্কা র বিতরণ সম্পন্ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

গোলাপগঞ্জ প্র তি ব ন্ধী উন্নয়ন ক ল্যা ণ সংস্থার ক্রিকেট টুর্নামেন্টের পু র স্কা র বিতরণ সম্পন্ন

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০১/২০২৫ ০৯:৫৩:৪২ পূর্বাহ্ন

গোলাপগঞ্জ প্র তি ব ন্ধী উন্নয়ন ক ল্যা ণ সংস্থার ক্রিকেট টুর্নামেন্টের পু র স্কা র বিতরণ সম্পন্ন

ছবি: নিজস্ব


গোলাপগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সংস্থার আয়োজনে বার্ষিক ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৪ জানুয়ারি, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় ঢাকাদক্ষিণ সামি প্লাজায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান। সংস্থার সভাপতি সালেহ আহমদের সভাপতিত্বে এ সভা পরিচালনা করেন শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের দোভাষী মোহাম্মদ সালেহ আহমদ।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে ভাদেশ্বর ইউনিয়ন, আর রানার্সআপ হয় ঢাকাদক্ষিণ ইউনিয়ন। চ্যাম্পিয়ন ট্রফি ও মেডেল গ্রহণ করেন ভাদেশ্বর ইউনিয়নের টিম ক্যাপ্টেন জসিম উদ্দিন, আর রানার্সআপ ট্রফি ও মেডেল গ্রহণ করেন ঢাকাদক্ষিণ ইউনিয়নের টিম ক্যাপ্টেন লিপু আহমদ। খেলোয়াড়দের দক্ষতা ও মনোবল উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ার শাহজাহান বলেন, "প্রতিবন্ধীরা আর সমাজে পিছিয়ে পড়া গোষ্ঠী নয়। তারা যদি সঠিক সহায়তা ও সুযোগ পায়, তবে সমাজের মূলধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের প্রতিভা বিকশিত করতে পারে।" 

তিনি প্রবাসী ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আমাদের উচিত প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান, শিক্ষা ও খেলাধুলার মতো কার্যক্রমে সম্পৃক্ত করা, যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে পারে। দেশে ও বিদেশে যারা সামর্থ্যবান, তারা যদি এগিয়ে আসেন, তাহলে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে বড় পরিবর্তন আনা সম্ভব। 

আয়োজকরা জানান, প্রতিবন্ধীদের সঙ্গে সমাজের অন্যান্য শ্রেণির মানুষের সংযোগ স্থাপন, তাদের আত্মবিশ্বাস বাড়ানো এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। তারা ভবিষ্যতে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে এ ধরনের আয়োজন আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়, এবং প্রধান অতিথি আনোয়ার শাহজাহান তাদের উৎসাহিত করতে উপহার ও স্মারক প্রদান করেন। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক