জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের আনন্দ ভ্রমন সম্পন্ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের আনন্দ ভ্রমন সম্পন্ন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০১/২০২৫ ০৭:৪০:৪৩ পূর্বাহ্ন

জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের আনন্দ ভ্রমন সম্পন্ন

ছবি: নিজস্ব


জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের আনন্দ ভ্রমন -২০২৫ সম্পন্ন করা হয়েছে। শনিবার (২৫শে জানুয়ারি) সকাল১০:০০ ঘটিকায় জকিগন্জ উপজেলার জান্নাত এন্টারটেইনমেন্ট পার্কে আনন্দ ভ্রমনের উদ্দেশ্যে রওয়ানা দেন সাংবাদিকবৃন্দ।

দুপুর ১:০০ ঘটিকায় জান্নাত এন্টারটেইনমেন্ট পার্কে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমনের টিম এসে পৌছায়। সেখানে ঘন্টা দুয়েক সময় আনন্দ উৎসব শেষে টিম অনলাইন প্রেসক্লাব বাংলাদেশ ভারত সিমান্তবর্তী তিন নদীর মোহনা এলাকা পরিদর্শন করেন। এ সময় ভারতের আসামের করিমগঞ্জ জেলা ও মেঘালয়ের বদরপুর জেলা ঘেঁষে আসা বরাক নদী ও বাংলাদেশ সিমান্তে জকিগন্জ উপজেলার সুরমা ও কুশিয়ারা নদীর মিলন ও উৎপত্তিস্হলের মনোরম দৃশ্য উপভোগ করেন।

পরে আনন্দ ভ্রমনের শেষাংশে টিম অনলাইন প্রেসক্লাব জকিগন্জ সদরে কুশিয়ারা নদীর তীরবর্তী জকিগন্জ করিমগঞ্জ কাস্টমস ঘাট এলাকা পরিদর্শন করেন। 

এ সময় আনন্দ ভ্রমনে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো অংশ নেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব আলমগীর হোসেন। 

এ সময় আনন্দ ভ্রমনে অংশ নেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল, সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, উপদেষ্টা পরিষদের সদস্য আবুল হোসেন মোহাম্মদ হানিফ, নাজমুল ইসলাম। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর  অনলাইন প্রেসক্লাবের তোফায়েল আহমেদ, ইসমাইল হোসেন, সাইফুল ইসলাম বাবু, জাহিদুল ইসলাম জাহিদ, ইমাম উদ্দিন, শোয়াইবুর রহমান,  সাজ উদ্দিন সাজু, মোহাম্মদ আবদুল্লাহ, মুরাদ হাসান ও রাসেল মাহফুজ। 

এর আগে জৈন্তাপুর থেকে জকিগন্জ উপজেলার উদ্দেশ্যে রওয়ানার প্রাক্কালে টিম অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলি ও ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের আহবায়ক বাহারুল আলম বাহার।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক