সাতবাঁক ইউনিয়নের নয় মৌজা শাহী ঈদগাহের বর্ধিত কাজের উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

সাতবাঁক ইউনিয়নের নয় মৌজা শাহী ঈদগাহের বর্ধিত কাজের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৫/০১/২০২৫ ১০:৪৭:৪৮ পূর্বাহ্ন

সাতবাঁক ইউনিয়নের নয় মৌজা শাহী ঈদগাহের বর্ধিত কাজের উদ্বোধন

ছবি : সংগৃহীত


কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের বৃহত্তর জুলাই নয় মৌজা শাহী ঈদগাহের বর্ধিত কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারী) সকালে এই কাজের উদ্বোধন করা হয়।

শাহী ঈদগাহ ম্যানেজিং কমিটির সভা কমিটির সভাপতি বদরুজ্জামান এর সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সদস্য রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ এর পরিচালনায় সভায় নয় মৌজার মুরব্বিরা শাহী ঈদগাহের বর্ধিত কাজে দেশে বিদেশে অবস্থানরত সবার আর্থিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বৃহত্তর জুলাই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য ছাত্র-যুব সমাজ সহ সবার প্রতি অনুরোধ জানান বক্তারা।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, সাবেক ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবাল, প্রকৌশলী কামরুজ্জামান, এলাকার মুরুব্বি সাবেক ইউপি সদস্য ফারুক আহমদ,মৌলভী নিজাম উদ্দিন, জালাল আহমদ চৌধুরী, নুরুল আলম, আব্দুল মান্নান, শফিকুল হক,  আব্দুল ওয়াহিদ, মাস্টার আব্দুল হাই, ইউপি সদস্য মঈনুল হক, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর শামীম কামরুল, মাওলানা আব্দুস ছালাম, মাওলানা আব্দুল কুদ্দুস, সেলিম আহমেদ,  মোহাম্মদ শাহজাহান, জাকির হোসেন, যুবনেতা, হারুন চৌধুরী, আব্দুল হাফিজ, বুলবুল আহমদ প্রমুখ।

সভা শেষে নয় মৌজার মুরব্বিরা শাহী ঈদগাহ বর্ধিত কাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন জুলাই মজিদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক