সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরবেন খা*লেদা জি*য়া এটাই প্রত্যাশা: আসাদুজ্জামান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরবেন খা*লেদা জি*য়া এটাই প্রত্যাশা: আসাদুজ্জামান

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৫/০১/২০২৫ ১১:১৪:৫৬ পূর্বাহ্ন

সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরবেন খা*লেদা জি*য়া এটাই প্রত্যাশা: আসাদুজ্জামান

ছবি : সংগৃহীত


যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আসাদুজ্জামান আহমেদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানামন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন চিকিৎসাধীন।

দল মত নির্বিশেষে বাংলাদেশের মানুষের এখন একটাই প্রত্যাশা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার বাংলাদেশের জনগণের মাঝে ফিরে আসবেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের বিশ্বাসী রাজনীতির আস্থার প্রতীক। দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন। তার নেতৃত্বে দেশের রাজনীতির বাঁকে বাঁকে হয়েছে ‘রাজনীতির মেরুকরণ’। স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে পেয়েছেন ‘আপোষহীন নেত্রীর’ খেতাব। শুধু দলের নেতাকর্মীই নয় দেশজুড়ে রয়েছে তার লাখো-কোটি অনুসারী, অনুরাগী, ভক্ত। তিনি হাসলে লাখ লাখ মানুষ উৎফুল্ল হন, তিনি কাঁদলে লাখো মানুষ কান্নায় ভেঙে পড়েন, যার অসুস্থতায় মোনাজাতে উঠে কোটি কোটি হাত।

তিনি শনিবার (২৫ জানুয়ারি) বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে পাঠানটুলা গোয়াবাড়ি এতিম মাদ্রাসায় দোয়া মাহফিল ও শিরনী বিতরণ পূর্বেক আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

দোয়া মাহফিলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ, আনসারসহ সকল গুম কৃত নেতাকর্মী ও সাধারণ মানুষকে ফিরে পাওয়াসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা ওয়ালী উল্লাহ আল মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, মাদ্রাসার শিক্ষক মাওলানা আতিকুর রহমান, মাওলানা মমতাজ উদ্দিন, মাস্টার আব্দুল আউয়াল, হাফিজ উমর ফারুক, হাফিজুর রহমান ক্বারী মুতাসিম বিল্লাহ প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক