সাংবাদিকদের তথ্য যাচাইয়ের দ ক্ষ তা বৃদ্ধিতে সিলেটে কর্মশালা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

সাংবাদিকদের তথ্য যাচাইয়ের দ ক্ষ তা বৃদ্ধিতে সিলেটে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০১/২০২৫ ০৮:৪৪:১৩ পূর্বাহ্ন

সাংবাদিকদের তথ্য যাচাইয়ের দ ক্ষ তা বৃদ্ধিতে সিলেটে কর্মশালা

ছবি: নিজস্ব


সাংবাদিকদের তথ্য যাচাই ও ভুয়া তথ্য প্রতিরোধের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে সাংবাদিকদের অংশগ্রহণে সিজিএস’র ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) নগরীর রোজ ভিউ হোটেলে এই ফ্যাক্ট-চেকিং কর্মশালার আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। কর্মশালায় অংশগ্রহণ করেন ২১টি জাতীয় ও স্থানীয় টিভি, প্রিন্ট এবং অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মের ২১ জন সাংবাদিক।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে সিজিএস’র নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, ‘তথ্য যাচাইয়ের দক্ষতা আধুনিক সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ। ৫ জুলাই পরবর্তী সময়ে, ভুল তথ্য ও গুজবের ব্যাপক বিস্তার হয়েছে। এটি জনসচেতনতা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে। সিজিএস বরাবরের মতই সুষ্ঠুধারার সাংবাদিকতা নিশ্চিতে কাজ করছে এবং সঠিক সাংবাদিকতা নিশ্চিতে ফ্যাক্ট-চেকিং অপরিহার্য। তাই বিগত বছরগুলোর মতই এ বছরও সিজিএস সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে সারাদেশে কর্মশালার আয়োজন করছে। এই কর্মশালা পেশাদার সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যা তাদেরকে আধুনিক ফ্যাক্ট-চেকিং টুলস ব্যবহার করে আরও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করবে।’

কর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন এএফপি বাংলাদেশ এর ফ্যাক্ট-চেকিং সম্পাদক কদরুদ্দীন শিশির। তিনি কর্মশালায় তথ্য যাচাইয়ের আধুনিক পদ্ধতি, বিভিন্ন ফ্যাক্ট-চেকিং টুলসের ব্যবহার এবং সঠিক তথ্য যাচাইয়ের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। অংশগ্রহণকারীরা কীভাবে তথ্য যাচাইয়ের কার্যকর পদ্ধতিগুলো বাস্তবে প্রয়োগ করা যায় তা শিখেছেন, যা তাদের দৈনন্দিন সাংবাদিকতার কাজে সহায়ক হবে।

অংশগ্রহণকারী সাংবাদিকরা কর্মশালাকে সময়োপযোগী ও কার্যকর বলে মন্তব্য করেছেন। সাংবাদিকরা বলেন, ‘এই কর্মশালা আমাদের রিপোর্টিংয়ে গুণগত পরিবর্তন আনবে এবং আমাদের আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলবে। এই কর্মশালার মাধ্যমে তথ্য যাচাই কৌশল সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেছি, যা আমার পেশাগত উন্নতিতে সহায়ক হবে।’

কর্মশালায়, সিজিএস’র নতুন মিস ইনফরমেশন ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘ফ্যাক্ট-চেকিং হাব’ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়। এই প্ল্যাটফর্মটি বাংলাদেশের ফ্যাক্ট-চেকিং পরিস্থিতি নিয়ে হালনাগাদ তথ্য সরবরাহ করবে। এটি বিভিন্ন প্রতিষ্ঠিত ফ্যাক্ট-চেকিং সংস্থার তথ্য একত্রিত করে একটি কেন্দ্রীভূত তথ্যভাণ্ডার হিসেবে সবাইকে তথ্য দিয়ে সহায়তা করবে। অংশগ্রহণকারীরা এ প্ল্যাটফর্মটিকে তথ্য যাচাইয়ের জন্য একটি কার্যকর ও সহায়ক টুল হিসেবে চিহ্নিত করেছেন।

উল্লেখ্য, এই কর্মশালাটি সিজিএস এর ‘ডিফেন্ডিং ডিজিটাল স্পেসেস অ্যান্ড ইউনাইটিং এগেইনস্ট মিসইনফরমেশন ইন বাংলাদেশ’ প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত হয়েছে, যা সাংবাদিকতার দায়িত্বশীলতা এবং পেশাগত উৎকর্ষ বৃদ্ধির জন্য কাজ করছে। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)- সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) বাংলাদেশ ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক যা সুশাসন, দুর্নীতি, মানবাধিকার, গণতন্ত্র এবং উন্নয়নের বিষয়ে গবেষণা ও মিডিয়া স্টাডি পরিচালনা করে। দ্রুত পরিবর্তনশীল জাতীয় ও বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় এটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো শিক্ষাগত সম্প্রদায়, সরকার, বেসরকারি খাত, সুশীল সমাজ এবং উন্নয়ন অংশীদারদের মধ্যে শাসনের মান উন্নত করা, বাংলাদেশের নিরাপত্তার চাহিদা পূরণ করা, দারিদ্র্য নিরসনের জন্য উপলব্ধ সম্পদের দক্ষ ও বিচক্ষণ ব্যবহার করার শর্ত তৈরি করা, মানব সম্পদ উন্নয়ন, এবং বর্ধিত গণতন্ত্রীকরণ, অংশগ্রহণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলার স্থিতিশীলতা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক