মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের অ*ভিষেক সম্পন্ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের অ*ভিষেক সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৬/০১/২০২৫ ১১:০৮:৪৫ পূর্বাহ্ন

মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের অ*ভিষেক সম্পন্ন

ছবি : সংগৃহীত


মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের প্রাক্তন সভাপতি, অব. ব্যাংকার মোঃ আব্দুর রাজ্জাক ভূঁইয়া বলেছেন, ভাটি অধ্যুষিত অবহেলিত জনপদ মধ্যনগরের অবকাঠামোগত উন্নয়ন চাই। জনস্বার্থে দ্রুত অবকাঠামোগত উন্নয়ন শুরু করা খুবই জরুরী।  

তিনি গত ২৫ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৭ টায় নগরীর দাড়িয়াপাড়াস্থ প্যারালাক্স পার্টি সেন্টারে মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের নবনির্বাচিত কমিটির অভিষেক উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় সম্মানিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের সদ্য প্রাক্তন সভাপতি মোঃ আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও প্রাক্তন সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি, অব. ব্যাংকার মোহিনী রঞ্জন তালুকদার, মধ্যনগরের প্রবীণ ব্যক্তিত্ব মোঃ আব্দুল ওয়াহাব, মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যাপক গোলাম জিলানী।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি এডভোকেট মোঃ নাজমুল হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক, সোনালী ব্যাংকের ম্যানেজার রাহুল সরকার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক কামরুল ইসলাম তালুকদার সবুজ, বন্ধন সভাপতি হিমাংশু সরকার রিংকু, পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবীর, সাংগঠনিক সম্পাদক রেখাবুল আলম সায়েম, সুমন সরকার, আনোয়ার হোসেন, সহ কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন বাবু প্রমুখ সভা শেষে সকলকে নৈশভোজে আপ্যায়িত করা হয়। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক