বিশ্বনাথে উপজেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

বিশ্বনাথে উপজেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০১/২০২৫ ০৮:১৮:৪৩ পূর্বাহ্ন

বিশ্বনাথে উপজেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৭ জানুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার না থাকায় দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত রয়েছেন এলাকাবাসী। প্রায় সপ্তাহ/দশদিন ধরে ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তাও অনুপস্থিত থাকায় ওই দূর্ভোগ চরম আকার ধারণ করেছে। এছাড়া ভূয়া ডাক্তারে বিরুদ্ধে তদন্ত করার জন্য এক মাসের সময় পেয়েও তা দীর্ঘ প্রায় ৫ মাসে শেষ করেননি ডা. দেলোয়ার হোসেন সুমন। পৌর শহরে ‘ট্রাফিক’ না থাকায় বার বার তীব্র যানজটের দূর্ভোগ পোহাতে হয় জনসাধারণকে। উপজেলার বিভিন্ন জায়গায় কৃষি জমির টপ সয়েলের মাটি অবাদে বিক্রির ফলে চরম আকারে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষি, আর সেই মাটি পরিবহনের সময় তা সড়কে পড়ার কারণে তা বর্ষাকালে সড়ক দূর্ঘটনার অন্যতম প্রধান কারণ হবে। লামাকাজীর এম এ খান সেতু’র টোল প্লাজা আর ‘ইজারা’ না দেওয়ার দাবী এলাকাবাসীর দীর্ঘদিনের হলেও গত বছরের (১৮ কোটি ৭২ লাখ ৪৭ হাজার ৪৭১ টাকা) চেয়ে এবার প্রায় ৮ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ৪৭১ টাকা কমে আগামী ৩ বছরের জন্য নতুন করে ইজারা দেওয়ায় জনমনে নানান জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে। এতে সরকার রাজস্ব বঞ্চিত হওয়ার পাশাপাশা এলাকায় বিশৃঙ্খলা হওয়ার আশংঙ্কা রয়েছে’ বলে দাবী করেন।

উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আলা উদ্দিন কাদের, থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুনির্মল বিশ্বাস, উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম মেম্বার, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়েক আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ সাহেদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সদস্য রাজা মিয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহীনুজ্জামান চৌধুরী, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকন মিয়া, ইসলামিক ফাইন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোহাম্মদ জামাল উদ্দিন, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাইরুল আলম ফকির, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম.কম আব্দুল্লাহ শিকদার, গ্রাম আদালতের কর্মকর্তা মরিয়ম সুলতানা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক