জৈন্তাপুরে সড়ক দু র্ঘ ট না য় মোটরসাইকেল আ রো হী র মৃ ত্যু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

জৈন্তাপুরে সড়ক দু র্ঘ ট না য় মোটরসাইকেল আ রো হী র মৃ ত্যু

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০১/২০২৫ ০৯:৫০:১২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সড়ক দু র্ঘ ট না য় মোটরসাইকেল আ রো হী র মৃ ত্যু

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে সিলেট তামাবিল মহাসড়কে হরিপুর উমনপুর নামক স্হানে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তির নাম দুলাল আহমেদ (৪৭)। তিনি ফতেহপুর ইউনিয়নে হরিপুর পূর্বটুল এলাকার খলিলুর রহমানের ছেলে। 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,গতকাল সোমবার (২৭শে জানুয়ারি)  রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় তামাবিল মহাসড়কে উমনপুর টার্নিংয়ের নিকট মটর সাইকেল নিয়ে তিনি রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায়  পড়ে থাকতে দেখেন স্হানীয়রা। এ সময় স্হানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট নগরীতে নেয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়। তবে দূর্ঘটনার কারণ অন্য কোন পরিবহনের ধাক্কায় কিনা তা নিশ্চিত হতে পারে নি পুলিশ। নিহত দুলাল আহমেদ পেশায় একজন নোহা গাড়ীর চালক।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানা, সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী প্রক্রিয়াধীন বলে তিনি নিশ্চিত করেছেন। সেই সাথে তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে বলে তিনি জানান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী