দক্ষিণ সুরমা উপজেলা জা মা য়া তে র আলোচনা সভা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

দক্ষিণ সুরমা উপজেলা জা মা য়া তে র আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৮/০১/২০২৫ ০৯:৪৬:২১ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমা উপজেলা জা মা য়া তে র আলোচনা সভা

ছবি : সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ ধারণ করে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করা সকল মুমিন মুসলমানদের নৈতিক দায়িত্ব।

নবী মুহাম্মাদ (সাঃ)-এর মিরাজের ঘটনায় পূর্ণ বিশ্বাস স্থাপন করে সেই আলোকে কুরআনে বর্ণিত ঐতিহাসিক ১৪ দফার বাস্তবায়ন করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় এই ১৪ দফা মাইলফলক ও গাইড লাইন হিসেবে রয়েছে। তিনি বলেন, ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য জীবনের সকল ক্ষেত্রে মিরাজের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। বাংলাদেশকে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আন্দোলনে সকলকে ঐক্যবব্ধ হয়ে কাজ করার আহবান জানান।

মাওলানা হাবিবুর রহমান গতকাল ২৮ জানুয়ারি মঙ্গলবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে দক্ষিণ সুরমা উপজেলা জামায়াত আয়োজিত “কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মি’রাজের ঐতিহাসিক ১৪ দফা বাস্তবায়ন সময়ের অপরিহার্য দাবী” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ সুরমা উপজেলা শাখার আমীর মোঃ সাব্বির আহমদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ বদরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সিলেট জেলা জামায়াতে সেক্রেটারী মাওলানা মাসুক আহমদ, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক মাওলানা করম আলী, জামায়াতের সিলেট অঞ্চলের দায়িত্বশীল মাওলানা ফারুক আহমদ, উপজেলা ওলামা বিভাগের দায়িত্বশীল, সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী