সিলেটে ভা র তী য় পাঁচ বলদ জ ব্দ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

সিলেটে ভা র তী য় পাঁচ বলদ জ ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ১০:০২:৩৩ পূর্বাহ্ন

সিলেটে ভা র তী য় পাঁচ বলদ জ ব্দ

ছবি : সংগৃহীত


সিলেট মহানগরীর বাদাঘাট এলাকা থেকে ভারতীয় পাঁচটি বলদ জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে বাদাঘাট-তেমুখী সড়কে চেকপোস্ট বসিয়ে পিকআপে বোঝাই করা ভারতীয় গরুর চালানটি জব্দ করে। এসময় পিকআপ চালক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, একটি পিকআপ ভ্যানে করে ভারতীয় গরুর চালান নিয়ে যাচ্ছিল চোরাকারবারি। খবর পেয়ে বাদাঘাট-তেমুখী সড়কে চেকপোস্ট বসায় জালালাবাদ থানা পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালক সিলেটের গোলাপগঞ্জ থানার খর্দ্দাপাড়া গ্রামের মৃত ইলিয়াছ আলীর ছেলে জুবের আহমদ (৪০) পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে আটক করে। আটক জুবের আহমদ জিজ্ঞাসাবাদে জানায়, চোরাকারবারের সাথে আরও কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছেন।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পিকআপ থেকে লাল রঙের ২টি, বাদামি রঙের ২টি ও সাদা রঙের ১টি বলদ জব্দ করা হয়েছে। জব্দকৃত বলদগুলোর আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৫৫ হাজার টাকা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী