বৈ ষ ম্য বি রো ধী ছাত্র আ*ন্দোলনে নি হ ত গোলাপগঞ্জের সানির লা শ উত্তোলন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

বৈ ষ ম্য বি রো ধী ছাত্র আ*ন্দোলনে নি হ ত গোলাপগঞ্জের সানির লা শ উত্তোলন

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ০৩:৩৫:৩০ পূর্বাহ্ন

বৈ ষ ম্য বি রো ধী ছাত্র আ*ন্দোলনে নি হ ত গোলাপগঞ্জের সানির লা শ উত্তোলন

ছবি: নিজস্ব


ময়নাতদন্তের জন্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত গোলাপগঞ্জের সানির লাশ উত্তোলন করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের ছয় মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন নিহত কারও লাশ ময়না তদন্তের জন্য উত্তোলন করা হয়নি। যদিও আদালত এই বিষয়ে অনেক আগেই জেলা ম্যাজিস্ট্রেটকে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করার আদেশ দিয়েছিলেন।

কিন্তু সময় গড়ালেও লাশ উত্তোলনের কার্যক্রমটি যেন রহস্যজনক কারনে আটকে পড়েছিল এতদিন। তাই এ নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। অবশেষে দীর্ঘ জল্পনা-কল্পনা শেষে গোলাপগঞ্জের সানি আহমদের লাশ কবর থেকে উত্তোলন করা হয়

বুধবার সকালে গোলাপগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়ছল মাহমুদ ফুয়াদের নেতৃত্বে ময়নাতদন্তের জন্য সানির লাশ কবর থেকে উত্তোলন করা হয়।  গোলাপগঞ্জের রায়গড় গ্রামের কয়ছর আহমদ ও রুবিয়া বেগমের সন্তান সানি আহমদ (২২)।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিলেটে প্রাণ হারানোদের মধ্যে সানির লাশই প্রথম উত্তোলন করা হয়। অপর নিহতের পরিবাবের সদস্যদের আপত্তির কারনে বাকিদের লাশ আপাতত উত্তোলিত হচ্ছেনা। তাই শুধুমাত্র সানির লাশ উত্তোলন করার হচ্ছে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

সানি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক ইফতেখার আহমেদ বলেন, মামলা সঠিক তদন্তের জন্য ময়নাতদন্ত প্রয়োজন। আদালতের আদেশ এবং নিহতের পরিবারের সম্মতির প্রেক্ষিতে লাশ উত্তোলন করা হয়।

নিহত সানির পিতা কয়ছর আহমদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে লাশ উত্তোলনের জন্য দাবী জানিয়ে আসছি, আমি সুস্থ তদন্ত করে আমার ছেলে হত্যার বিচার চাই। সানির শরীরে এখনোও বুলেট রয়েছে। তাই আমি চাই ময়নাতদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের যেন শাস্তি হয়। সানির লাশ চুরি হওয়ার ভয়ে আমরা দীর্ঘদিন সানির কবর পর্যন্ত পাহাড়া দিয়েছি আমাদের গ্রামবাসিকে নিয়ে।

৪ আগস্ট গোলাপগঞ্জে একসাথে ছয় জন নিহত হন। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ওই দিন দুপুর ১টার দিকে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজার অদূরে ব্র্যাক পয়েন্টে আন্দালনরত ছাত্র-জনতার ওপর গুলি চালায় পুলিশ ও বিজিবি। এসময় সানির গলা ও কোমরে গুলি লাগে।

সানি আহমদ হত্যাকাণ্ডের ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় দু'টি মামলা রেকর্ড করা হয়েছে। দু'টি মামলারই বাদি সানির বাবা কয়ছর আহমদ। একটি মামলা দায়ের হয় ২৭ আগস্ট। অপরটি আদালতের নির্দেশে দায়ের হয় ১১ সেপ্টেম্বর।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী