জৈন্তাপুরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের মতবিনিময় সভা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

জৈন্তাপুরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের মতবিনিময় সভা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ০৬:৩১:১৬ পূর্বাহ্ন

 জৈন্তাপুরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের মতবিনিময় সভা

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে দরবস্ত এলাকায় অবস্হিত সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৯ জানুয়ারি) বিকালে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কম্পাউন্ডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়াউল আজিম, এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,পল্লী বিদ্যুৎ এর আওতাধীন সকল গ্রাহকদের সুলভ মূল্যে বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে হবে।গ্রাহক থেকে কোন অভিযোগ পেলে তা দ্রুত সময়ের মধ্যে যেন সমাধান করা হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার কথা বলেন। 

তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারীর মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর শূন্য কোটা পূরণ করা হবে। পাশাপাশি বিদ্যুৎ সংশ্লিষ্ট সকল যন্ত্রপাতি আধুনিকায়নের উদ্যোগ নেয়া হচ্ছে বলে তিনি জানান। সবশেষে তিনি বিদ্যুৎ সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ভূতুড়ে বিল পরিহার করার নির্দেশ প্রদান করেন। 

এ সময় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) বিশ্বনাথ শিকদার, বোর্ডের সদস্য ( সমিতি ব্যবস্হাপক) মো: আসাফউদ্দৌলা, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানাজার মো রবিউল হক,ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী সহ সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদস্যবৃন্দ। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী