জৈন্তাপুরে জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

জৈন্তাপুরে জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ০৬:৪৪:৫০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ

ছবি: নিজস্ব


 বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল জৈন্তাপুর উপজেলার উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৯ জানুয়ারী বুধবার বিকাল ৩টায় জৈন্তাপুরস্থ রাজকুমারী ইরাদেবী বাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল উদ্যোগে ও নিজপাট ইউনিয়ন কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জৈন্তাপুর উপজেলা কৃষকদলের আহবায়ক এ বি এম জাকারিয়া এর সভাপতিত্বে ও সদস্য সচিব আল মামুনের পরিচালনায় কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সিলেট জেলার আহবায়ক ইকবাল আহমদ তাপাদার।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সিলেট জেলার আহবায়ক ইকবাল আহমদ তাপাদার বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর দেশ ছেড়ে পালিয়েছেন ফ্যাসিবাদ সরকারের প্রধান শেখ হাসিনা সহ তার আস্থাভাজনরা। ছাত্র-জনতার আন্দোলনের পর দেশের সংকটপন্ন অবস্থায় হতে উত্তরণ করতে তারেক রহমান নির্দেশে কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে প্রান্তিক কৃষকদের ঐক্যবদ্ধ করেত কৃষকদল দেশের প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশের মাধ্যমে প্রকৃত কৃষকদের খোঁজ বের করে কাজ করতে হবে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমদ, সিলেট জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক আলতাফ হোসেন বেলাল, মো. নানু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা যুবদলের যুগ্ম -আহ্বায়ক সাব্বির আহমদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রকিব, যুগ্ম-সাধারণ সম্পাদক বিলাল আহমদ, জৈন্তাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আহাদ, উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিছবাহ উদ্দিন মিসবাহ, সাইফুল্লাহ, জৈন্তাপুর ইউপি ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজির হোসেন, চারিকাটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন- কৃষকদল নেতা তাজুল ইসলাম, আলহাজ্ব আব্দুল করিম, কিবরিয়া, আব্দুর রহমান, রায়হান আহমদ, কবির আহমদ, এনামুর রহমান, মঞ্জুর আহমদ, শামসুদ্দিন, সূরুজ মিয়া, রফিক আহমদ, লেসু মিয়া, আলাউদ্দিন, রানা, নাসির উদ্দিন কামরান, মাসুম, রিপন, বক্কর প্রমূখ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী