জা*মিয়া নাজাতুল উম্মাহ সিলেটের ইসলামী মহাসম্মেলন শুক্রবার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

জা*মিয়া নাজাতুল উম্মাহ সিলেটের ইসলামী মহাসম্মেলন শুক্রবার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ১০:০৮:০৪ পূর্বাহ্ন

জা*মিয়া নাজাতুল উম্মাহ সিলেটের ইসলামী মহাসম্মেলন শুক্রবার

ছবি : সংগৃহীত


সিলেট নগরীর ৩১নং ওয়ার্ডের শাহপরান থানাধিন সোনপুরস্থ জামিয়া নাজাতুল উম্মাহ সিলেট মহিলা মাদরাসা ও এতিমখানার ১৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল ৩১ জানুয়ারি শুক্রবার মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।

হযরত শাহ গাজী বুরহান উদ্দিন (রহ.) মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ নাসির উদ্দিন, জামিয়া নাজাতুল উম্মাহ সিলেটের সাবেক শায়খুল হাদিস ও শিক্ষা সচিব মাওলানা মহি উদ্দিন মাসুম, জামিয়ার উপদেষ্টা, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সাবেক পরিচালক আলহাজ্ব মোঃ আমিরুজ্জামান চৌধুরী ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি, জামিয়ার জেনারেল কমিটির সদস্য আলহাজ্ব সিরাজুল হুসেন আহমদ আলমগীর সম্মেলনে পৃথক পৃথক ভাবে সভাপতিত্বে করবেন।

প্রধান অতিথির বয়ান পেশ করবেন, কারা নির্যাতিত মজলুম জননেতা শায়খুল হাদীস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী- ঢাকা। অন্যান্যের মধ্যে বয়ান পেশ করবেন, আন্তর্জাতিক ইসলামিক স্কলার ড. মাওলানা শুয়াইব আহমদ- লন্ডন, খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব- ঢাকা, মুফাসসিরে কুরআন মাওলানা তাফাজ্জুল হক আজিজ- ঢাকা, কারা নির্যাতিত মজলুম আলেম মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী- ঢাকা, মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী, মুফতি আতাউল হক জালালাবাদী, মাওলানা শরীফ উদ্দিন কাসেমী বড়বন্দী, মাওলানা সিরাজুল ইসলাম- সিলেট, মুফতি মঞ্জুর রশিদ আমিনী- সিলেট, মাওলানা রুহুল আমিন (সাইমুম সাদী)- ঢাকা।

বিশেষ আকর্ষণ- কারা নির্যাতিত তরুণ আলেম মাওলানা রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা।মহাসম্মেলনে রাজনীতিবিদ, সাংবাদিক, সমাজসেবী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

ইসলামী মহাসম্মেলনকে সফল ও সার্থক করার লক্ষ্যে সর্বস্তরের মুসল্লিগণকে অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতার করার অনুরোধ জানিয়েছেন জামিয়া নাজাতুল উম্মাহ সিলেটের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল তোফায়েল আহমদ উসমানী। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী