গোলাপগঞ্জ স্কাউটস'র কাউন্সিল ও নির্বাহী কমিটি গঠন সম্পন্ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

গোলাপগঞ্জ স্কাউটস'র কাউন্সিল ও নির্বাহী কমিটি গঠন সম্পন্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ১০:৪৮:৪৪ পূর্বাহ্ন

গোলাপগঞ্জ স্কাউটস'র কাউন্সিল ও নির্বাহী কমিটি গঠন সম্পন্ন

ছবি : সংগৃহীত


বাংলাদেশ স্কাউটস, গোলাপগঞ্জ উপজেলার কাউন্সিল ও নির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বুধবার সাড়ে ১১ ঘটিকার সময় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত কাউন্সিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, গোলাপগঞ্জ উপজেলা এডহক কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।এডহক কমিটির সদস্য স্কাউটার মো. ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় স্কাউটার আখতার হোসেনের তেলাওয়াত ও স্কাউটার আদরী রানী দাসের গীতা পাঠের মাধ্যমে সূচিত উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম রব্বানী মজুমদার।

স্কাউট ব্যক্তিত্বের বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সাবেক আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) মোঃ আব্দুল আজিজ এলটি। বক্তব্য রাখেন উপজেলা এডহক কমিটির সদস্য, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, জেলা স্কাউটস প্রতিনিধি, জেলা এডহক কমিটির মোহাম্মদ আব্দুল্লাহ এএল টি। 

কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সরাসরি তিনজন সহ-সভাপতিসহ অন্যান্য পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে (পদাধিকার বলে) উপজেলা নির্বাহী অফিসার, সহসভাপতি পদে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (পদাধিকার বলে), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (পদাধিকার বলে) এছাড়া যে তিনজন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন অধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ, মাওলানা মোহাম্মদ এনামুল হক ও  সোহেল আহমদ। কমিশনার পদে (সুপারিশকৃত)রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল মো. মহীউদ্দিন জাকারিয়া চৌধুরী। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন স্কাউটার মোহাম্মদ খসরু মিয়া,সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্কাউটার ছলমান আমার চৌধুরী, যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন স্কাউটার মোহাম্মদ আব্দুল কুদ্দুছ,সদস্য (স্কাউট শাখা থেকে) মাওলানা মোহাম্মদ জাকির হুসেইন ও মো. মারুফ উদ্দিন, (কাব শাখা থেকে) সেলিনা খানম ও সুবোধ চন্দ্র দাস নির্বাচিত হয়েছেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী