সিলেটে শীতের মধ্যে বৃষ্টির পূর্বাভাস!
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

সিলেটে শীতের মধ্যে বৃষ্টির পূর্বাভাস!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ১১:৪৮:৪৬ পূর্বাহ্ন

সিলেটে শীতের মধ্যে বৃষ্টির পূর্বাভাস!

ফাইল ছবি


সিলেট অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি হলেও এই সময়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে পরবর্তী সময়ে তাপমাত্রা আরও কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শুক্র ও শনিবার (৩১ জানুয়ারি-১ ফেব্রুয়ারি) ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ কিশোরগঞ্জ ও কুমিল্লায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আর শনিবার একই সময় পর্যন্ত কিশোরগঞ্জ ও কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারাদেশে আগের মতোই শেষরাত থেকে সকাল পর্যন্ত থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট।

এই অবস্থায় বৃহস্পতিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে শুক্রবার সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পাশাপাশি এই সময়ে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। তবে বর্ধিত ৫ দিনের শেষদিকে রাত ও দিনের তাপমাত্রা আবার কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী