সা*বেক নে*তা হেলাল উদ্দিনকে আর্থিক সহযোগিতা প্রদান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

সা*বেক নে*তা হেলাল উদ্দিনকে আর্থিক সহযোগিতা প্রদান

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ১১:৫৪:৪২ পূর্বাহ্ন

সা*বেক নে*তা হেলাল উদ্দিনকে আর্থিক সহযোগিতা প্রদান

ছবি : সংগৃহীত


সিলেট জেলা যুবদলে সাবেক সহসাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিনকে দেখতে ও তার শারীরিক অসুস্থতার খবর নিতে হাসপাতালে যান বিএনপি নেতৃবৃন্দ।

বুধবার (২৯ জানুয়ারি) যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি এবং লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজা, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল, লন্ডন মহানগর বিএনপি নেতা শামসুল ইসলাম ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাসেল আহমদ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ তলার ১নং ওয়ার্ডে তাকে দেখতে যান। সেখানে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন দুটি কিডনীতে জটিল রোগে আক্রান্ত হেলাল উদ্দিনের শারিরীক অবস্থার খোজ খবর নেন এবং লন্ডন বিএনপি নেতা আবেদ রাজা ও শামসুল ইসলামের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন। এসময় আবেদ রাজা বলেন, তারা লন্ডনে গিয়ে হেলাল উদ্দিনের কিডনীর চিকিৎসার জন্য সেখানে অবস্থানরত প্রবাসী ও বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে আর্থিক সহায়তার সর্বোচ্চ চেষ্টা করবেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী