প্রতীকী ছবি
সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে ৭৪ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) রাতে সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বুধবার রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইবাদুল্লাহ সঙ্গীয় এএসআই ইলিয়াস রহমানসহ অভিযান চালিয়ে বন্দরবাজারস্থ সিটি কর্পোরেশনের সামনের রাস্তা থেকে মাদক ব্যবসায়ী আলী নুরকে (২৩) আটক করেন এবং তার কাছ থেকে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
জৈন্তা বার্তা/আরআর




