সিলেট আ*ইনজী*বী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

সিলেট আ*ইনজী*বী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৩০/০১/২০২৫ ১০:১৬:২১ পূর্বাহ্ন

সিলেট আ*ইনজী*বী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন

ছবি : সংগৃহীত


সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির ২০২৫-২৬ ইং সনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।সিলেট জজ আদালতস্থ আইনজীবী সহকারী সমিতি কার্যালয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৭০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সন্ধ্যায় ভোট গণনা শেষে সভাপতি পদে ২০২ ভোট পেয়ে বিজয়ী হন বর্তমান সভাপতি জয়নাল আবেদীন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. দিলাজ আহমদ ও শাকিল আহমদ পেয়েছেন ৭০ ভোট করে। এ পদে আতাউর রহমান চৌধুরী রুকেল পেয়েছেন ১০ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হন বীরেন্দ্র চন্দ্র মল্লিক। তার নিকটতম প্রতিদ্বন্ধি শাহনূর আহমদ পেয়েছেন ১০৫ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে ১৮৬ ভোট পেয়ে বিজয়ী হন শরীফ আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্ধি সুলতান আহমদ চৌধুরী পেয়েছেন ১৬৮ ভোট। লাইব্রেরী সম্পাদক পদে মো. আছাদ উদ্দিন তালুকদার ১৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এর পূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন, সহ-সাধারণ সম্পাদক পদে মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মো. আতিকুর রহমান আতিক, অর্থ সম্পাদক পদে বিপুল চন্দ দাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নেপুর চন্দ্র গুন, দপ্তর সম্পাদক পদে মো. নুরুল হক নাহিদ, প্রচার সম্পাদক পদে সজিব কুমার চন্দ ও কার্যনিবাহী সদস্য পদে বিজয়ী হন মো. জুবের আহমদ, তারা মিয়া, মো. শিমুল আহমদ, সোহাগ আহমদ, ঝুমুর চন্দ্র দাশ, শাহ মো. এমদাদুল হক রাজন, মো. বুরহান উদ্দিন উজ্জ্বল।

দ্বি-বার্ষিক এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মো. জমির উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার সুনিল চন্দ্র পাল নিবাস, প্রধান প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন মো. নিজাম উদ্দিন ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে ছিলেন মো. আব্দুল মুকিত, মো. দিলাজ উদ্দিন আহমদ, মো. আলিমুন নুর সায়েম ও মো. আমির উদ্দিন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী