সিলেটে শনিবার বি*দ্যুৎ থাকবে না টানা ৯ ঘন্টা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

সিলেটে শনিবার বি*দ্যুৎ থাকবে না টানা ৯ ঘন্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০১/২০২৫ ১১:৩০:২৮ পূর্বাহ্ন

সিলেটে শনিবার বি*দ্যুৎ থাকবে না টানা ৯ ঘন্টা

প্রতীকী ছবি


সিলেট মহানগরের কয়েকটি এলাকায় শনিবার (১ ফেব্রুয়ারি) টানা ৯ ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখার নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, সিলেট দপ্তরের নিয়ন্ত্রনাধীন ১১ কেভি সেনপাড়া ফিডার এবং ১১ কেভি কুমারপাড়া ফিডারের উন্নয়নমূলক কাজ, জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়।

বিউবো জানায়, ১১ কেভি সেনপাড়া ফিডার এবং ১১ কেভি কুমারপাড়া ফিডারের আওতাধীন ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ ও আশে-পাশের এলাকা সমূহ এবং ঝেরঝেরী পাড়া, মৌবন আ/এ, যতরপুর, মৌসুমী, আগপাড়া, মিরাবাজার ও এর আশপাশের এলাকায় শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী