মানুষকে আলোকিত করতে পাড়া মহল্লায় মক্তব শিক্ষা জোরদার করতে হবে: মাওলানা শাহ নজরুল ইসলাম
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

মানুষকে আলোকিত করতে পাড়া মহল্লায় মক্তব শিক্ষা জোরদার করতে হবে: মাওলানা শাহ নজরুল ইসলাম

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০১/২০২৫ ১২:৫১:৪৬ অপরাহ্ন

মানুষকে আলোকিত করতে পাড়া মহল্লায় মক্তব শিক্ষা জোরদার করতে হবে: মাওলানা শাহ নজরুল ইসলাম

ছবি : সংগৃহীত


ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম বলেছেন, মানুষকে আলোকিত করতে মক্তবের মাধ্যমে কুরআনের শিক্ষা দিতে হবে। এ জন্য পাড়া মহল্লায় মক্তব শিক্ষা নিশ্চিত ও জোরদার করতে হবে। যারা মক্তবে কুরআন পড়ান তারা আল্লাহ তাআলার ওলী। 

তিনি বৃহস্পতিবার ঢাকাদক্ষিণ সরকারি হাসপাতাল মাঠে দুপুর ১২ টা থেকে মাগরিব পর্যন্ত জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, সর্বত্র মক্তব চালু করা দরকার। বাচ্চাদেরকে সালাম আদব কায়দা শেখাতে হবে। মক্তবের মাধ্যমে বাচ্চারা দ্বীনিয়াত শেখানো বর্তমান সময়ে খুবই জরুরী। 

মক্তব শিক্ষা বিস্তারে শিশু শিক্ষা প্রদর্শনী ও প্রতিযোগিতা বাচ্চাদের মেধাকে অনেক দুর এগিয়ে নিয়ে যায়। বাচ্চারা মক্তবে কম সময়ে শিখতে পারে। বাচ্চাদের জন্য আনন্দদায়ক শিক্ষার ব্যবস্থা করতে হবে। 

মক্তব বোর্ডের সভাপতি মাওলানা খায়রুল আমিন আনওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজ, হাফিজ নাইম আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দারুল আরকাম মাদরাসা শিলঘাটের মুহতামিম মাওলানা শায়েখ আব্দুল মতিন নাদিয়া, জামিয়া ইসলামিয়া বারকোটের সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা মনসুর আহমদ, জালালাবাদ ইমাম সমিতি গোলাপগঞ্জ থানা শাখার সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন কাসেমী, সহ সভাপতি মাওলানা খাইরুল আমীন মাহমুদী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশন গোলাপগঞ্জ উপজেলার সুপারভাইজার মাওলানা আব্দুল আহাদ। স্বাগত বক্তব্য রাখেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনোয়ার হোসেন হেলালী। 

আরো উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল হান্নান পাকিস্তানি, মাওলানা আজিজুর রহমান, হাফিয মাওলানা খলিলুর রহমান, মাওলানা বোর্ডের সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফাজ্জল করীম, সহ সভাপতি মাওলানা ছয়ফুল আলম জিহাদি, সহ সাধারণ সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, সহ পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আলিমুদ্দীন, সিনিয়র সদস্য মাওলানা ছফির উদ্দিন, মাওলানা মাশুক উদ্দিন, মাওলানা শামসুদ্দিন, হাফেজ আইন উদ্দিন, হাফিজ মিনহাজুল ইসলাম সায়েক, হাফিজ ইমরানুল হক তাহের, হাফিজ সাহেল আহমদ প্রমুখ। পুরস্কার বিতরণ সভায় ইউনিয়নের ১৬টি মক্তবের প্রায় তিনশত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও মক্তব সমাপনী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী