সিলেটে দিনভর মেঘলা আকাশ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

সিলেটে দিনভর মেঘলা আকাশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০১/২০২৫ ১১:৫৭:৫৪ পূর্বাহ্ন

সিলেটে দিনভর মেঘলা আকাশ

ছবি : সংগৃহীত


আজ ১৭ মাঘ। এখনও মাঘ মাস শেষ হয়নি। এরিমধ্যে প্রবাদবাক্য সত্যি করে সিলেটে ‘মাঘে মেঘে দেখা’ দেখা মিলেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) মধ্য রাত থেকে সকাল ৮টা পর্যন্ত মাঘের সিলেট মহানগর ও আশপাশের বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে বইছে মৃদু মন্দ হিমেল হাওয়া। সূর্য ঢেকে গেছে হালকা মেঘে।ধারণা প্রচলিত আছে, মাঘ মাসের বৃষ্টিকে মঙ্গলজনক মনে করা হয়।

মহানগরের নয়াসড়ক এলাকার সবজি বিক্রেতা জুমন মিয়া বলেন, অনেক শীত, তার ওপর হালকা বৃষ্টি হচ্ছে। ব্যাবসা কম হবে মনে হচ্ছে। কারণ হাড় কাঁপুনি শীতে বৃষ্টি ঠাণ্ডা আরও বাড়িয়ে দিয়েছে। লোকজন বাসায় থাকবে।

এদিকে শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী