প্রতীকী ছবি
সিলেটে ড্রেন থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে সিলেট মহানগরীর তেমুখী এলাকায় সুন্দর আলী মসজিদের সামনে সড়কের পাশের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কিশোরের বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করেছে পুলিশ। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে কিংবা তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, শনিবার সকালে তারা ড্রেনের ভেতরে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এসএমপির জালালাবাদ থানার এসআই আহসান উল্লাহ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
জৈন্তা বার্তা/আরআর




