সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০১/০২/২০২৫ ০৯:৫৫:৩৯ পূর্বাহ্ন

সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ছবি : সংগৃহীত


বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, রেজিঃ নং এস-১২০৬৮ এর সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অদ্য ১লা ফেব্রুয়ারী, ২০২৫খ্রিঃ শনিবার সিলেট মহানগরস্থ নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ছয়ফুল আলম রাজ্জাক, কমিশনার মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ শামছুদ্দিন, মোঃ নুরুল হক শামীম, মোঃ শামীম আহমেদ এর পরিচালনায় সকাল ১১ঘটিকা হইতে দুপুর ২ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়।

মোট ৮৭জন ভোটারের মধ্যে ৭৬জন ভোটার ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে কমিশনার মোহাম্মদ নাছির উদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে প্রমথেশ দত্ত প্রাপ্ত ভোট ৪১টি, প্রতিদ্বন্দী প্রার্থী বাবুল কান্তি দাস মেঘল প্রাপ্ত ভোট ২৫টি এবং অপর প্রার্থী মোহাম্মদ বুরহান উদ্দিন প্রাপ্ত ভোট ১০টি। সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান শিবলু প্রাপ্ত ভোট ৪২টি, প্রতিদ্বন্দি প্রার্থী রমজান আলী প্রাপ্ত ভোট ৩৪টি, অপর প্রার্থী মোঃ মালেক উদ্দিন প্রাপ্ত ভোট ০টি। সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থী সামছুল ইসলাম প্রাপ্ত ভোট ৩৮টি, প্রতিদন্দী প্রার্থী সফর উদ্দিন প্রাপ্ত ভোট ৩৫টি, আলমগীর হোসেন প্রাপ্ত ভোট ১টি। সিনিয়র সহ-সভাপতি পদের প্রার্থী শেখ নুরুল ইসলাম প্রাপ্ত ভোট ৪৬টি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: সফর আলী ১৭টি, মোজাম্মেল আলী প্রাপ্ত ভোট ৯টি। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদের প্রার্থী মোহাম্মদ জাকারিয়া প্রাপ্ত ভোট ৫০টি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহীন আহমেদ প্রাপ্ত ভোট ২৫টি। মহিলা বিষয়ক সম্পাদক পদের জেসমিন আক্তার প্রাপ্ত ভোট ৫৮টি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছাঃ রওশন আরা বেগম প্রাপ্ত ভোট ১০টি, কুলছুমা বেগম এর প্রাপ্ত ভোট ৬টি। অর্থ সম্পাদক পদের প্রার্থী রহমত উল্লাহ প্রাপ্ত ভোট ৪৫টি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী খসরুজ্জামান প্রাপ্ত ভোট ১২টি, চিন্ময় চক্রবর্তী প্রাপ্ত ভোট ১২টি, বিমল চন্দ্র দাস প্রাপ্ত ভোট ৬টি।

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সমিতির মহানগর ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় কমিশন উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী