সিলেটে প্রায় সতেরো লক্ষ টাকার ভারতীয় চিনি জ ব্দ, আ ট ক এক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

সিলেটে প্রায় সতেরো লক্ষ টাকার ভারতীয় চিনি জ ব্দ, আ ট ক এক

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০১/০২/২০২৫ ১০:৩৬:৩৭ পূর্বাহ্ন

সিলেটে প্রায় সতেরো লক্ষ টাকার ভারতীয় চিনি জ ব্দ, আ ট ক এক

ছবি : সংগৃহীত


সিলেটে প্রায় ১৪ হাজার কেজি ভারতীয় চিনিসহ মখলিছুর রহমান (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) সিলেট শহরতলীর দাসপাড়া মুসলিম স্কুল এলাকা থেকে তাকে আটক করা হয়। মখলিছুর সিলেটের জৈন্তাপুর উপজেলার আগফৌদ গ্রামের মৃত ফখরুল ইসলামের ছেলে।  সিলেট মহানগর পুলিশর মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, সীমান্ত এলাকা থেকে ট্রাকে বালুর নিচে ভারতীয় চিনি গোপনে সিলেট শহরের দিকে নিয়ে আসা হচ্ছিল হচ্ছে। এমন খবরে শহরতলীর দাসপাড়া মুসলিম স্কুলের পাশে মেসার্স ইসলাম ব্রাদার্সের সামনে চেকপোস্ট স্থাপন করে  শাহপরাণ (রহ.) থানা। পরে ট্রাকটিকে থামিয়ে ২৭৮ বস্তায় (১৩ হাজার ৯০০ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৬৮ হাজার  টাকা। এসময় আটক করা হয় মখলিছুর ও বহনকারী ট্রাক। এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মামলা রুজু করা হয়েছে। আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী