জাফলংয়ে চা বাগানের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে শিশু খাদ্য ও শীত বস্ত্র বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

জাফলংয়ে চা বাগানের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে শিশু খাদ্য ও শীত বস্ত্র বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০২/০২/২০২৫ ০৪:২০:৫৯ পূর্বাহ্ন

জাফলংয়ে চা বাগানের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে শিশু খাদ্য ও শীত বস্ত্র বিতরণ

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইঘাট উপজেলার জাফলং চা বাগান এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিশু খাদ্য ও শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি ) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন 'পরিবর্তন চাই' এর উদ্যেগে দুই শতাধিক পরিবারের মাঝে এ শিশুখাদ্য ও শীত বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য ও ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম কাজল এবং ডিভিশনাল কো-অর্ডিনেটর ইকবাল হোসাইন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাফলং চা-বাগানের ফিল্ড সুপারভাইজার মো. কপিল উদ্দিন লিটন, এফআইভিডিবি এর সিলেট প্রতিনিধি হেলেন সরকার, চা-বাগানের পঞ্চায়েত সভাপতি আক্কেল প্রধান, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক রিয়াজ উদ্দিন, সেবা ফাউন্ডেশনের সভাপতি আরিফুজ্জামান প্রমুখ। 

অনুষ্ঠানটি সফল করতে সহযোগী পার্টনার হিসেবে কাজ করে জাফলংয়ের সেবা ফাউন্ডেশন, সিলেটের আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন ও হবিগঞ্জের এম.এম.কে ফাউন্ডেশন। চা বাগানের প্রান্তিক এই জনগোষ্ঠীর জীবনমান ও শিক্ষার উন্নয়নে ভবিষ্যতে তাদের কমিউনিটির সাথে আরও কাজ করার আশা ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী