কোম্পানীগঞ্জে মিথ্যা মা ম লা প্র ত্যা হা রে র দাবিতে মা ন ব ব ন্ধ ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে মিথ্যা মা ম লা প্র ত্যা হা রে র দাবিতে মা ন ব ব ন্ধ ন

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০২/২০২৫ ০৬:৩৫:৫২ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে মিথ্যা মা ম লা প্র ত্যা হা রে র দাবিতে মা ন ব ব ন্ধ ন

ছবি: নিজস্ব


মোহাম্মদ আলী জিন্নাহ'র বিরুদ্ধে সিলেট পরিবেশ অধিদপ্তর কর্তৃক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কের থানা বাজার পয়েন্টে ঘন্টাব্যাপি এই মানববন্ধন পালন করেন এলাকার কয়েক শতাধিক মানুষ। 

মানববন্ধনে বিশিষ্ট মুরব্বি নুর মিয়ার সভাপতিত্বে ও তেলিখাল ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জুয়েল আহমদের পরিচালনায় বক্তব্য দেন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মাষ্টার, শামীম আজাদ, কোম্পানীগঞ্জ ছাত্র কন্ঠের সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব, আজির উদ্দিন, শ্রমিক নেতা জাকির হোসাইন প্রমুখ। পরে কোম্পানীগঞ্জ উপজেলা ইউএনও কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আমি একজন জলমহাল ব্যবসায়ী ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আমার উপর দায়েরকৃত মামলার নূন্যতম কোন সম্পর্ক নাই। আমি সিলেটে স্বপরিবারে বসবাস করে আসছি। এ বিষয়ের উপর আমার কোনো হস্তক্ষেপ নেই। কর্তৃপক্ষের নিকট অনুরোধ সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি দেখার জন্য। 

উল্লেখ্য: কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলায় পাথর লুটপাটের ঘটনায় পরিবেশ অধিদপ্তর কোম্পানীগঞ্জ উপজেলার ৪০ জনের নামে মামলা করেছে। সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর স্পেশাল ম্যাজিস্ট্রেট পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা বাদি হয়ে গত রোববার এ মামলাটি দায়ের করেন। মামলায় কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের জিয়াদ আলীর ছেলে মোহাম্মদ আলী জিন্নাহকে (৪৫) প্রধান আসামি করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী