জৈন্তাপুরে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

জৈন্তাপুরে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০২/২০২৫ ০৮:০৯:১৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৫৩তম শীতকালীন ক্রীড়া  প্রতিযোগিতার উদ্বোধন

ছবি: নিজস্ব


জৈন্তাপুর উপজেলা পর্যায়ে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  রবিবার ( ২ ফেব্রুয়ারী) সকালে জৈন্তাপুর ফেরীঘাট ক্যাপ্টেন রশিদ খেলার মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানটিতে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি জৈন্তাপুরের আয়োজনে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধনী ঘোষণা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

প্রথমদিনে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষার্থীরা আ্যথলেটিক্স এর বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করেন।

এ সময় উদ্বোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন চন্দ্র দাস, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম সহ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ এ অংশ নেয়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক সহ সহকারী শিক্ষকগণ এ সময় উপস্থিত ছিলেন।  প্রথমদিনে আ্যথলেটিক্সের  বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী