গোয়াইনঘাট প্রেসক্লাবের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময়
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রেসক্লাবের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময়

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০২/২০২৫ ০৫:৫৭:২৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাট প্রেসক্লাবের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময়

ছবি: নিজস্ব


গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্যগণের সাথে মতবিনিময় করেছেন নবাগত গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। 

সোমবার ৩ ফেব্রুয়ারি দুপুর ১২ ঘঠিকার সময় গোয়াইনঘাট উপজেলা কনফারেন্সে রুমে অনুষ্ঠিত সভায় মতবিনিময় কালে তার বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন-- গোয়াইনঘাটের সকল সমস্যা সমাধানে মিডিয়া ও সরকার কে একযোগে কাজ করতে হবে। সাংবাদিক দের কাজ হচ্ছে অপরাধ তোলে ধরা এবং কোন অপরাধ সংঘটিত হবার সম্ভাবনা থাকলে তাও জন সম্মুখে তোলে ধরা।  গোয়াইনঘাটের সাংবাদিক দের  ইউনাইটেড দেখে আমার অনেক ভালো লাগলো। 

শিক্ষা এবং সংস্কৃতি পিছিয়ে থাকা এ জনপদকে যুগোপুযোগি করে গড়ে তোলতে শিক্ষার বিকল্প নেই। কেননা শিক্ষাই জাতীর মেরুদন্ড, যে জাতী যত বেশি শিক্ষিত সে জাতী তত বেশি উন্নত, পাশাপাশি এ সিলেটের উন্নয়নে  প্রবাসীদের অবদান অনন্য। তারা রেমিট্যান্সযোদ্ধা যোদ্ধা। তারা টাকা পাঠিয়ে দেশকে টিকিয়ে রেখেছেন, আমি গোয়াইনঘাটের সকল প্রবাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 

তিনি আরও বলেন বিগত বন্যার ভয়াবহ অবস্থা এ জনপদকে ছিন্নভিন্ন করেছে, এ অবস্থা কাটিয়ে উঠতে  আরও সময় লাগবে।পাশাপাশি আজকে যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দেখিয়েছেন, তেমনি যাওয়ার সময় ও আপনারা আমাকে ভালোবাসা দেখিয়ে বিদায় দিবেন এটাই প্রত্যাশা করছি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, সাবেক সভাপতি এম এ মতিন, এম এ মালিক, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশাহ, বিলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক হারুন আহমদ, মিনহাজ মির্জা, নজরুল ইসলাম, হুমায়ুন আহমদ, দূর্গেশ চন্দ্র সরকার বাপ্পি, আমির উদ্দিন, রফিক সরকার, কাউসার আহমদ রাহাত, সাইদুল ইসলাম, আজিজুর রহমান, হারুনুর রশিদ, ফয়সল আহমদ সাগর, শাহ আলম, বিলাল উদ্দিন, প্রমুখ।

উল্লেখ্য যে রতন কুমার অধিকারী ইতিপূৰ্বে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন, সাম্প্রতিক তিনি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন। তাহার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা ১৪ নং মুরাদ নগর ইউনিয়নে। তিনি সরকারী কর্ম কমিশনের ৩৬ তম বিসিএস এর  প্রাশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।এর পূর্বে তিনি জুড়ী উপজেলার এসিল্যান্ট, রাজনগর উপজেলা এসিল্যান্ট ও বান্দরবানে ভূমি অধিদপ্তরে কর্মরত ও ব্রাহ্মণ বাড়িয়ায় কাজ করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী