সিলেটে যৌ*তু কবিহীন গ*ণবিয়ে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

সিলেটে যৌ*তু কবিহীন গ*ণবিয়ে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৫ ১০:৪১:৩৬ পূর্বাহ্ন

সিলেটে যৌ*তু কবিহীন গ*ণবিয়ে

ছবি : সংগৃহীত


সিলেট মহানগরীতে ১৫টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সিলেট নগরীর একটি কনভেনশন হলে এই গণবিয়ের আয়োজন করে আর্ন্তজাতিক চ্যারেটি সংস্থা আল খায়ের ফাউন্ডেশন। অনুষ্ঠানে পাত্র-পাত্রীদের পরিবার ও স্বজনরা উপস্থিত ছিলেন এবং তারা এই উদ্যোগের প্রশংসা করেন।

ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ জানান, দরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক সংকট ও যৌতুকপ্রথার বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের গণবিবাহের আয়োজন করা হয়েছে। তারা আরও বলেন, যৌতুক প্রথা আমাদের সমাজের একটি বড় সমস্যা। এই প্রথা দূর করতে এবং দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়াতে আমরা এমন উদ্যোগ নিয়েছি।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তারা যৌতুকবিহীন এই বিবাহকে সমাজের জন্য একটি ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেন।  

এদিকে সংসার জীবন শুরুর জন্য নবদম্পতিদের একটি সেলাই মেশিন, একটি ভ্যানগাড়ি, রান্নার চুলা, কম্বলসহ ঘরের কাজে লাগে এমন নানা সরঞ্জাম দিয়েছে সংস্থাটি। একইসাথে বর-কনে আনা-নেয়ার জন্য যে গাড়িগুলো রয়েছে সেগুলোও ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া হয় বলে জানিয়েছেন ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর আবদুল বাছিত। সমাজে যৌতুকবিরোধী প্রচারণার অংশ হিসেবে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আবদুল বাছিত।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী