ওসমানী মেডিকেল কলেজে বিশ্ব ক্যা*ন্সার দিবস পালিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ওসমানী মেডিকেল কলেজে বিশ্ব ক্যা*ন্সার দিবস পালিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ০২:৩২:২৭ পূর্বাহ্ন

ওসমানী মেডিকেল কলেজে বিশ্ব ক্যা*ন্সার দিবস পালিত


“সংগ্রামের পথ ভিন্ন, অভিন্ন লক্ষ্য ঐক্যবদ্ধ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ক্যান্সার দিবস পালন করেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণ থেকে একটি ক্যান্সার সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী এবং হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী র‌্যালির উদ্বোধন করেন। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালি শেষে রেডিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. সরদার বনিউল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী। তিনি বলেন, প্রতিরোধই প্রতিকারের চেয়ে শ্রেয়। নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, তামাক ও তামাকজাত দ্রব্য পরিহার এবং নিয়মিত টিকাদানের মাধ্যমে ৩০ থেকে ৫০ শতাংশ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।

বিশেষ অতিথি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, ক্যান্সার নির্ণয় ও নির্ণয়-পরবর্তী চিকিৎসাসেবায় আমরা বদ্ধপরিকর। দ্রুত রোগ শনাক্তকরণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শাহ ইমরান, নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক, হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, রেডিওথেরাপি বিভাগের রেডিওথেরাপিস্ট ডা. মো. ওমর ফারুক, মেডিকেল অফিসার ডা. রেজওয়ান ফেরদৌসসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও সেবিকাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ হলেও সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে এটি প্রতিরোধ ও নিরাময় করা সম্ভব। তারা সবাইকে ক্যান্সার সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকরা জনগণকে ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্যকর জীবনযাত্রা অনুসরণের পরামর্শ দেন। তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরি করা গেলে এ রোগের প্রকোপ অনেকাংশে কমানো সম্ভব।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী