সিলেটের শাহজালাল বিজ্ঞানের উন্নয়নে ২৫৩ কোটি টাকা অনুমোদন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

সিলেটের শাহজালাল বিজ্ঞানের উন্নয়নে ২৫৩ কোটি টাকা অনুমোদন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ০৪:৪০:২১ পূর্বাহ্ন

সিলেটের শাহজালাল বিজ্ঞানের উন্নয়নে ২৫৩ কোটি টাকা অনুমোদন

ছবি : সংগৃহীত


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজের উন্নয়নের লক্ষ্যে দুইটি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ২৫৩ কোটি ৫৯ লাখ ৭২ হাজার ৮৫৬ টাকা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন(২য় পর্যায়) (১ম সংশোধিত) প্রকল্পের প্যাকেজ নং পিডব্লিউ-৬-এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মেসার্স জামাল অ্যান্ড কোম্পানি সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে মোট ব্যয় হবে ১২৭ কোটি ৯৫ লাখ ২৫ হাজার ৭০৮ টাকা।

বৈঠকে একই প্রকল্পের আওতায় প্যাকেজ নং পিডব্লিউ-৭-এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেয় সরকার। মেসার্স জামাল অ্যান্ড কোম্পানি সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে মোট ব্যয় হবে ১২৫ কোটি ৬৪ লাখ ৪৭ হাজার ১৪৮ টাকা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী