বাংলাদেশ স্কাউটস দক্ষিণ সুরমা উপজেলার কাউন্সিল সম্পন্ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

বাংলাদেশ স্কাউটস দক্ষিণ সুরমা উপজেলার কাউন্সিল সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ১০:৪১:৫৪ পূর্বাহ্ন

বাংলাদেশ স্কাউটস দক্ষিণ সুরমা উপজেলার কাউন্সিল সম্পন্ন

ছবি : সংগৃহীত


বাংলাদেশ স্কাউটস দক্ষিণ সুরমা উপজেলা এডহক কমিটি কর্তৃক আয়োজিত ত্রৈবার্ষিক কাউন্সিল সভা- মঙ্গলবার দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার উর্মী রায় এর সভাপতিত্বে এডহক কমিটির সদস্য সচিব মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাফর আহমেদ এর পরিচালনায় কাউন্সিল অনুষ্ঠিত হয়।

উক্ত কাউন্সিল সভায় নমিনেশন প্রাপ্ত সদস্যদের যোগ্যতা বিবেচনা করে কমিশনার হিসেবে মনোনীত হন ডুংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল আহমদ, লালবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন ও দক্ষিণ সুরমা উপজেলার সহকারী শিক্ষক সমিতির সভাপতি নাছির উদ্দিনকে সহ সভাপতি, পল্লী মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলিজা বেগমকে কোষাধ্যক্ষ এবং সিকন্দর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফয়জুর রহমানকে যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয়। কাউন্সিল সভায় এডহক কমিটির অন্যতম সদস্য  প্রাথমিকের ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার জনাব লিপিকা রায় উপস্থিত ছিলেন।

উক্ত কাউন্সিল সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার উর্মী রায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী