৩১ দফা হলো জাতীয় রূপরেখা গঠনের নতুন দিগন্ত : সাহেদ আহমদ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

৩১ দফা হলো জাতীয় রূপরেখা গঠনের নতুন দিগন্ত : সাহেদ আহমদ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৫/০২/২০২৫ ১২:০৪:১৩ অপরাহ্ন

৩১ দফা হলো জাতীয় রূপরেখা গঠনের নতুন দিগন্ত : সাহেদ আহমদ

ছবি : সংগৃহীত


জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক দলীয় ইশতেহার নয়; এটি একটি জাতীয় রূপরেখা, যা বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের ভিত্তি হিসেবে কাজ করবে। এটি জাতিকে একটি নতুন দিকনির্দেশনা দেবে, যা একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সহায়ক হবে।

তিনি আরও বলেন, সাধারণ জনগণ এই প্রচারপত্র পেয়ে আগ্রহের সাথে পড়ছেন এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন। অনেকে মনে করছেন, এটি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করবে।

তিনি মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জিয়া মঞ্চ দক্ষিণ সুরমা উপজেলার আওতাধীন তেতলী ও লালাবাজার ইউনিয়নের যৌথ উদ্যোগে লালাবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারপত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জিয়া মঞ্চ দক্ষিণ সুরমা উপজেলার আহ্বায়ক রেজুয়ান আহমদ শিকদারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মতির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার সদস্য সচিব মো. মস্তাক আহমদ, বিএনিপ নেতা খছরুজ্জামান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সদস্য সচিব মো. মামুন মিয়া, শাহপরান থানার সদস্য সচিব জামিল আহমদ জামাল, দক্ষিণ সুরমা উপজেলার যুগ্ম আহ্বায়ক জামাল আহমদ, ফজলু মিয়া, দক্ষিণ সুরমা জিয়া মঞ্চ নেতা আশকর আলী, লুৎফুর মিয়া, ইমন মিয়া, সাজু খান, ওলি আহমদ, হৃদয় আহমদ, লায়েক আহমদ, মারুফ আলী, রাফি আহমদ, সজিব আহমদ, ইকবাল আহমদ, ইমন মিয়া প্রমুখ।  

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী